স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করতে পারে। এ কারণে আচরণবিধি ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিধিমালায় পরিবর্তনের কাজ চলছে।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলাই কমিশনের লক্ষ্য। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।
অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় সংঘাতে রূপ নেয়, এমনকি সহিংসতা ও প্রাণহানির ঘটনাও ঘটে। তাই রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একা কখনো নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারে না। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম ও ভোটার—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সিইসি নাসির উদ্দিন দাবি করেন, তিনি দায়িত্ব পালনে কোনো ধরনের চাপ বা প্রভাব গ্রহণ করেন না এবং নিয়ম অনুযায়ীই কাজ করেন। অনেক প্রভাবশালী ব্যক্তি ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সরাসরি সাক্ষাতের নিয়ম বজায় রেখেছেন বলে উল্লেখ করেন।
নারী ভোটারদের ছবি তোলা সংক্রান্ত সংবেদনশীলতার প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের বিষয় ধর্মীয় ও সামাজিক দিক বিবেচনায় জটিলতা তৈরি করে এবং আন্তর্জাতিক পর্যায়েও প্রশ্ন ওঠে। তাই এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জনসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন