চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের এক কর্মকর্তাকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সরোয়ার হোসেন খোকন হলটির সেকশন অফিসার হিসেবে কর্মরত।
শনিবার (১৫ আগস্ট) রাতে হাটহাজারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে থানা সূত্রে জানা গেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ১৫ আগস্ট হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। মিছিল-পরবর্তী অভিযানে সরোয়ার হোসেন খোকনকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, “যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তবে উনার বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলা যাবে।”
এ বিষয়ে এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী বলেন, “আমাদের এই কর্মকর্তা গ্রেফতার হয়েছেন বলে আমি জানতে পেরেছি। তবে কী কারণে গ্রেফতার হয়েছেন, সেটা আমি জানি না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ তাকে ছাড়ানোর চেষ্টা করেছে কি না, সে বিষয়ে আমার কোনো সুস্পষ্ট ধারণা নেই।”

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন