লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছিল এফসি বার্সেলোনা। এবার স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস গড়েছে কাতালানরা। ঘরের মাঠে মৌসুমের সব ম্যাচ জিতে ভেঙে দিয়েছে রিয়াল মাদ্রিদের চার দশক পুরোনো রেকর্ড।
রোববার (১৭ মে) ক্যাম্প ন্যু তে রিয়াল বেটিসকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন রাফিনিয়া এবং অন্য গোলটি করেন জোয়াও কানসেলোর।
এই জয়ে ২০২৫-২৬ মৌসুমে লা লিগায় নিজেদের ১৯টি হোম ম্যাচের সবগুলোতেই জয় পেল বার্সা। ৩৮ ম্যাচের বর্তমান ফরম্যাটে স্প্যানিশ টপ-ফ্লাইট ফুটবলে এর আগে কোনো দলই এমন কীর্তি গড়তে পারেনি।
এর আগে ১৯৮৫-৮৬ মৌসুমে ১৮ দলের লিগে নিজেদের ১৭টি হোম ম্যাচের সবগুলো জিতে রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই রেকর্ডও পেছনে ফেললো বার্সেলোনা।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন