বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ আসরে দারুণ ছন্দে এগোচ্ছে বাংলাদেশ দল। মিরপুরে ১০৪ রানের জয়ের পর এবার সিলেট টেস্টেও পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে আরও এক স্মরণীয় সাফল্য পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
টানা দুই টেস্ট জয়ের সুবাদে শুধু সিরিজেই আধিপত্য দেখায়নি বাংলাদেশ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও বড় অগ্রগতি করেছে টাইগাররা। সিরিজ শুরুর আগে আট নম্বরে থাকা বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের পর উঠে আসে ছয় নম্বরে। আর সিলেট টেস্ট জয়ের পর তারা ভারতকেও পেছনে ফেলে এখন অবস্থান করছে পাঁচ নম্বরে।
চলতি চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জয়, একটি হার এবং একটি ড্র থেকে তাদের পয়েন্টের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩। অন্যদিকে, নয় ম্যাচ খেলে ভারতের জয় চারটি, হার চারটি এবং ড্র একটি। তাদের পয়েন্টের হার বর্তমানে ৪৮ দশমিক ১৫।
পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচ শেষে তাদের পয়েন্টের হার ৮৭ দশমিক ৫০। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্টের হার ৭৭ দশমিক ৭৮। চার ম্যাচে ৭৫ দশমিক ০০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। আর দুই টেস্টে ৬৬ দশমিক ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পরেই জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন