চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থ বছরের মে মাসের সরকারি ভিডব্লিউবি চাল এবং টিসিবি পণ্য বিতরণ ও বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সুষ্ঠুভাবে এই সামগ্রী বিতরণ করা হয়।
সকাল ১০:০০ টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রম শুরু হয়। নিয়মানুযায়ী, ইউনিয়নের ৩৭৪ জন নিবন্ধিত ভিডব্লিউবি কার্ডধারী সদস্যের প্রত্যেককে সম্পূর্ণ বিনামূল্যে ৩০ কেজি ওজনের ০১ বস্তা করে চাল দেওয়া হয়। চাল বিতরণের ক্ষেত্রে কার্ডধারীদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেওয়া হয়নি।
একই দিন ইউনিয়নের ১৭৩৪ জন কার্ডধারী সুবিধাভোগীর মাঝে সুলভ মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়। টিসিবির এই প্যাকেজে প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং সাবান ও শ্যাম্পুসহ মোট ৬১০ টাকায় এই প্যাকেজটি দেওয়া হয়। বাজারের চেয়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও চাল পেয়ে সুবিধাভোগীদের মাঝে স্বস্তি দেখা গেছে।
সরকারি এই চাল ও টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন এবং ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান এবং দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুমন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন, ৩ নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ডের মোঃ আব্দুল হান্নান, ৫ নং ওয়ার্ডের মোঃ শহিদুল ইসলাম, মোঃ রিকাত আলী, সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মোছাঃ রওশনারা খাতুন, সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মোছাঃ রহিমা খাতুন এবং ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ সাজিবুল ইসলাম (মিলন)।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাউলী ইউনিয়ন আমির মোঃ ওবাইদুল হক। বিতরণ কার্যক্রমে সার্বিক শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন