বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সেবক সংগঠনের উদ্যোগে

রাজধানীতে জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম-এর শুভ উদ্বোধন

ছবি: বিপ্লবী বার্তা

সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন ‘সেবক’-এর আয়োজনে আজ সকাল ১০টায় রাজধানীর উত্তরার ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো 'জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম'। প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল কোমলমতি শিশুদের রোড সেফটি বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ সেশন, যা পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক কাজী আতাহিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন সেবক সংগঠনের সম্মানিত সিনিয়র উপদেষ্টা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, 'দেশ ও মানুষের কল্যাণে সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে সেবক সংগঠন গত ৮ বছরে ৮ হাজারেরও বেশি মোটরগাড়ি চালককে বিনামূল্যে ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছে। এজন্য কোমলমতি শিশুদের ছোটবেলা থেকেই রোড সেফটি বিষয়ে সচেতন করা অত্যন্ত জরুরি।

টিআইবির এই সদস্য আরও বলেন, আজকের এই শিশুরাই আগামী দিনে গাড়ির মালিক, যাত্রী অথবা চালক হবে। এখন থেকেই যদি তাদের সড়ক ও যানবাহন ব্যবহারের নিয়ম-কানুন শেখানো যায়, তাহলে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও সড়ক দুর্ঘটনামুক্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লস্কর নাহার। সেবক সংগঠনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, 'সেবক সংগঠন নিজস্ব অর্থায়নে যে উদ্যোগ নিয়েছে, তাকে আমি এবং আমার স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাই। এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের প্রতিটি সরকারি-বেসরকারি স্কুলে প্রয়োজন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ প্রোগ্রাম।'

অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেন সেবক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম। এ সময় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, 'সেবক একটি সামাজিক সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণের কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সরকার ও দেশের সকল স্তরের মানুষ এগিয়ে এলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা কেবল সময়ের ব্যাপার।'

অনুষ্ঠানে সভাপতি ও সেবক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান মোঃ বাবুল বলেন, 'এটি মূলত একটি পাইলট প্রকল্প। আমরা এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে ৫০টি স্কুলে এই প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করব। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে এই রোড সেফটি শিক্ষা কার্যক্রম বাংলাদেশের প্রতিটি স্কুল এবং প্রতিটি শিশুর কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সেবকের বিশেষ মডিউল দ্বারা কোমলমতি শিশুদের রোড সেফটি শিক্ষা প্রদান করতে পারলে সড়ক দুর্ঘটনার হার অনেকটা কমে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।'

সেবক জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৪ জুন ২০২৬

রাজধানীতে জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম-এর শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা