২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। দীর্ঘ সময় ইনজুরি ও ফিটনেস সমস্যায় ভোগার পর আবারও বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ব্রাজিলের এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে।
গত কয়েক মাস ধরে নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। চোটের কারণে মৌসুমের বড় অংশ মাঠের বাইরে কাটাতে হওয়ায় তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে। তবে শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করে স্কোয়াডে জায়গা নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
বিশ্বকাপ দলে সুযোগ পেতে নেইমারকে বিশেষ ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সেই পরীক্ষায় সফল হওয়ার পরই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। চলতি মৌসুমে সান্তোসের জার্সিতে ১৫ ম্যাচে ৬ গোল ও ৪টি অ্যাসিস্ট করে নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ধারণা করা হচ্ছে, ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতেই এবার বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবেন নেইমার। রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরোতে দল ঘোষণার অনুষ্ঠানে তার নাম ঘোষণা হতেই দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
দল ঘোষণার আগে আনচেলত্তি বলেন, অভিজ্ঞতা, দক্ষতা ও দলের ভারসাম্য বিবেচনায় রেখেই স্কোয়াড সাজানো হয়েছে। তার মতে, বিশ্বকাপে ব্রাজিলকে শক্তিশালীভাবে উপস্থাপন করাই এখন প্রধান লক্ষ্য।
ব্রাজিল স্কোয়াডে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন অ্যালিসন, এদারসন ও ওয়েভারটন। রক্ষণভাগে আছেন মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ব্রেমার, দানিলোসহ আরও কয়েকজন অভিজ্ঞ ডিফেন্ডার। মাঝমাঠে রয়েছেন কাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফাবিনহো ও লুকাস পাকেতারা। আর আক্রমণভাগে নেইমারের সঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি, এন্ড্রিক ও ম্যাথিউস কুনিয়া।
আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে এবারের আসর। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তারা মুখোমুখি হবে হাইতি ও স্কটল্যান্ডের।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন