বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

ঈদের আগে সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে। এ সময় আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১৮ মে) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডিএফআইএম বিভাগের পরিচালক আবুল কালাম আজাদের সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদের দীর্ঘ ছুটি কার্যকর করা হবে। তবে গ্রাহকসেবা ও আর্থিক কার্যক্রম সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অনুযায়ী, সাধারণত সাপ্তাহিক ছুটি থাকা শনিবার (২৩ মে) এবং রোববার (২৪ মে) দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩–এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ব্যাংক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক ব্যাংক

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৮ মে ২০২৬

ঈদের আগে সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে। এ সময় আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১৮ মে) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডিএফআইএম বিভাগের পরিচালক আবুল কালাম আজাদের সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদের দীর্ঘ ছুটি কার্যকর করা হবে। তবে গ্রাহকসেবা ও আর্থিক কার্যক্রম সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অনুযায়ী, সাধারণত সাপ্তাহিক ছুটি থাকা শনিবার (২৩ মে) এবং রোববার (২৪ মে) দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩–এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা