বিপ্লবী বার্তা

ঈদের আগে সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে। এ সময় আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।সোমবার (১৮ মে) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডিএফআইএম বিভাগের পরিচালক আবুল কালাম আজাদের সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়।সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদের দীর্ঘ ছুটি কার্যকর করা হবে। তবে গ্রাহকসেবা ও আর্থিক কার্যক্রম সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ অনুযায়ী, সাধারণত সাপ্তাহিক ছুটি থাকা শনিবার (২৩ মে) এবং রোববার (২৪ মে) দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ খোলা থাকবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩–এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ঈদের আগে সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি