বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

বাড্ডার গুদারাঘাট উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

বাড্ডার গুদারাঘাট উচ্ছেদ। ছবি: বিপ্লবী বার্তা

রাজধানীর গুলশান সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে শুরু হওয়া এই যৌথ অভিযানে অর্ধশতাধিক অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উচ্ছেদ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরেজমিনে দেখা যায়, গুলশান-১ থেকে গুদারাঘাটের দিকে যাওয়ার প্রধান সড়কের ফুটপাতে গড়ে ওঠা সারি সারি অবৈধ দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রধান সড়কের ফুটপাত পরিষ্কার করার পর অভিযানটি গুলশান লেক পাড়ের দিকে বিস্তৃত হয়। সেখানেও ফুটপাত দখল করে গড়ে তোলা অস্থায়ী দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এসব ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল, যা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। রাজউক ও সিটি কর্পোরেশন যৌথভাবে এই উচ্ছেদ শুরু করেছে। তারা আরও জানান, অভিযান শেষে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এবং উদ্ধার হওয়া জায়গার বিস্তারিত তথ্য জানানো হবে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এই অভিযানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তাদের কাউকে এই উচ্ছেদস্থলে দেখা যায়নি।

অভিযান শেষে পুরো এলাকা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। ফুটপাত পুনরায় দখল ঠেকাতে নিয়মিত মনিটরিং করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাড্ডা ফুটপাত দখলমুক্ত ডিএনসিসি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাড্ডার গুদারাঘাট উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর গুলশান সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে শুরু হওয়া এই যৌথ অভিযানে অর্ধশতাধিক অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উচ্ছেদ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরেজমিনে দেখা যায়, গুলশান-১ থেকে গুদারাঘাটের দিকে যাওয়ার প্রধান সড়কের ফুটপাতে গড়ে ওঠা সারি সারি অবৈধ দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রধান সড়কের ফুটপাত পরিষ্কার করার পর অভিযানটি গুলশান লেক পাড়ের দিকে বিস্তৃত হয়। সেখানেও ফুটপাত দখল করে গড়ে তোলা অস্থায়ী দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এসব ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল, যা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। রাজউক ও সিটি কর্পোরেশন যৌথভাবে এই উচ্ছেদ শুরু করেছে। তারা আরও জানান, অভিযান শেষে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এবং উদ্ধার হওয়া জায়গার বিস্তারিত তথ্য জানানো হবে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এই অভিযানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তাদের কাউকে এই উচ্ছেদস্থলে দেখা যায়নি।

অভিযান শেষে পুরো এলাকা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। ফুটপাত পুনরায় দখল ঠেকাতে নিয়মিত মনিটরিং করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা