বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার

শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার। ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। অভিযুক্ত আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও নীতি পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ মোতায়েন ছিল।

অভিযোগ অনুযায়ী, বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজ অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে হিসাব-নিকাশ নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে প্রভাষক আলেয়া খাতুন হীরার সঙ্গে হাতাহাতি এবং পরে কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, 'কলেজে এসে তারা চাঁদা দাবি করতেন এবং প্রতিবাদ করায় হামলার শিকার হন।' 

অন্যদিকে বিএনপি নেতা আকবর আলীর দাবি, কলেজের অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং শিক্ষকরা তাদের ওপর হামলা করেন।

দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগে থেকেই উপস্থিত ছিল। ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি বহিষ্কার শিক্ষক হেনস্তা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা