বিপ্লবী বার্তা

মূল পাতা

অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা। ছবি: সংগৃহীত

আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন(বাজুস)। বিশ্ববাজার ও স্থানীয় বাজারে তেজাবি(বিশুদ্ধ) স্বর্ণের দাম কমে যাওয়ায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের মুল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট এর জন্য ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা ও ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। 

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার। গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানোর পর মাত্র এক সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

স্বর্ণের মূল্য বাজুস মূল্য হ্রাস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন(বাজুস)। বিশ্ববাজার ও স্থানীয় বাজারে তেজাবি(বিশুদ্ধ) স্বর্ণের দাম কমে যাওয়ায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের মুল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট এর জন্য ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা ও ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। 

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার। গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানোর পর মাত্র এক সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা