ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হল ও বিজয় একাত্তর হল প্রাঙ্গণ এবং শাহবাগ থানায় ছাত্রদল, ডাকসু ও শিবির নেতৃবৃন্দের মধ্যে সংঘটিত সহিংসতা ও দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মনসুরুল হক শান্ত এই প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক বিরোধের সমাধান সহিংসতা নয় বরং সংলাপ ও সহনশীলতার ভিত্তিতে হওয়া উচিত। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো সত্য প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের চরম পরিপন্থী।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অনতিবিলম্বে এই সহিংসতার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। একইসঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তারা।
তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার পবিত্র স্থান, এখানে সহিংসতার কোনো স্থান নেই। ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে সহিংসতার কালো অধ্যায়ের পুনরাবৃত্তি সাধারণ শিক্ষার্থীরা দেখতে চায় না। ক্যাম্পাসজুড়ে শান্তিপূর্ণ সহাবস্থান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন