বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম পেলেন ইউএনও

খাল পুনঃখন অনিয়ম পরিদর্শনে ইউএনও রিফাত আরা মৌরি। ছবি: বিপ্লবী বার্তা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের অসঙ্গতি ও নকশা বহির্ভূত খননের প্রমাণ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের ভিত্তিতে গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

ইউএনও প্রকল্প এলাকার আঙ্গারিয়া গ্রামের রাঢ়ি বাড়ির সামনে থেকে শুরু হওয়া খালটির বিভিন্ন অংশে নিজে ফিতা ধরে মাপ নেন। এসময় দেখা যায়, নির্ধারিত ৩০ ফুট প্রস্থের পরিবর্তে অনেক জায়গায় মাত্র ২৬ থেকে ২৮ ফুট খনন করা হয়েছে। পরিদর্শনের সময় রাজাপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় প্রায় ১ হাজার ৪০০ মিটার খাল পুনঃখননের জন্য ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলায় মোট ১৩টি খাল খনন ও ৩টি বাঁধ নির্মাণে প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে আলোচিত দুটি খালের ৪.৮৯ কিলোমিটার খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫২ লাখ ৪৫ হাজার টাকা।

স্থানীয় কৃষক ও সুবিধাভোগীদের অভিযোগ, খালের মাঝখান থেকে সামান্য পলি অপসারণ করে নালার মতো আকৃতি দেওয়া হয়েছে, যা আদতে কোনো কাজে আসবে না।

কৃষকেরা জানায়, নিয়ম মেনে খনন করা হলে আমরা হাজারো কৃষক সেচ সুবিধা পেতাম। কিন্তু এখন যেভাবে কাজ হয়েছে, তাতে সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছু হয়নি।

খনন কাজ শুরুর আগে খালের দুই পাড়ের বহু ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। যথাযথ খনন না হওয়ায় একদিকে কৃষকরা গাছ হারিয়েছেন, অন্যদিকে পাড় তির্যকভাবে কাটায় তা ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ইউএনও রিফাত আরা মৌরি বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনেক স্থানে নির্ধারিত ৩০ ফুট প্রস্থ পাওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজটি সঠিকভাবে সম্পন্ন করা হবে।

স্থানীয়রা এই লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অনিয়ম খাল পুনঃখনন ইউএনও

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম পেলেন ইউএনও

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা