বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

ফের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

ফের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়ালো। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি ঘিরে নতুন উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৫ ডলারের কাছাকাছি পৌঁছানোর পর বিশ্বজুড়ে শেয়ার ও বন্ডবাজারে পতন দেখা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২.৫ শতাংশ বেড়ে ১০৫ ডলারের কাছাকাছি পৌঁছায়। বিশ্লেষকদের মতে, তেলের এই মূল্যবৃদ্ধির ফলে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।

ইরান হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করার পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি টিকে থাকবে কি না তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ইউরোজোনের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। জার্মানির বেসরকারি খাত প্রায় এক বছরে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে, আর ফ্রান্সের ব্যবসায়িক কার্যক্রম ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ হারে কমেছে।

এসঅ্যান্ডপি গ্লোবালের অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইউরোজোনের অর্থনীতিকে আরও চাপে ফেলছে এবং নীতিনির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি না পুরোপুরি যুদ্ধ, না শান্তি বরং এক অনিশ্চিত অবস্থায় রয়েছে। ফলে সামান্য উত্তেজনাও তেলের দাম বাড়িয়ে দিতে পারে এবং শেয়ারবাজারে নতুন করে ধাক্কা দিতে পারে।

হরমুজ প্রণালি জ্বালানী সংকট মূল্যস্ফীতি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ফের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি ঘিরে নতুন উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৫ ডলারের কাছাকাছি পৌঁছানোর পর বিশ্বজুড়ে শেয়ার ও বন্ডবাজারে পতন দেখা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২.৫ শতাংশ বেড়ে ১০৫ ডলারের কাছাকাছি পৌঁছায়। বিশ্লেষকদের মতে, তেলের এই মূল্যবৃদ্ধির ফলে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।

ইরান হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করার পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি টিকে থাকবে কি না তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ইউরোজোনের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। জার্মানির বেসরকারি খাত প্রায় এক বছরে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে, আর ফ্রান্সের ব্যবসায়িক কার্যক্রম ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ হারে কমেছে।

এসঅ্যান্ডপি গ্লোবালের অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইউরোজোনের অর্থনীতিকে আরও চাপে ফেলছে এবং নীতিনির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি না পুরোপুরি যুদ্ধ, না শান্তি বরং এক অনিশ্চিত অবস্থায় রয়েছে। ফলে সামান্য উত্তেজনাও তেলের দাম বাড়িয়ে দিতে পারে এবং শেয়ারবাজারে নতুন করে ধাক্কা দিতে পারে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা