যশোরে ৯০০ গ্রাম স্বর্ণ এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে।
আটক ওয়াজিদ আলী ভারতের মুম্বাইয়ের থানে জেলার ভিওয়ান্ডি এলাকার আমিন আহমদ আনসারীর ছেলে।
যশোর ৪৯ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল আজ ভোর ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে অবস্থান নেয়। এসময় নড়াইল থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওয়াজিদ আলীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯০০ গ্রাম ওজনের ‘গোল্ড পেস্ট’ এবং সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, ভারত ও বাংলাদেশের বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে ওয়াজিদ একটি আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিশর ও বাংলাদেশ হয়ে একাধিকবার যাতায়াত করেছেন। গত ২০ এপ্রিল তিনি মুম্বাই থেকে বিমানে দুবাই যান এবং সেখান থেকে ঢাকা হয়ে সড়কপথে সাতক্ষীরা যাচ্ছিলেন। ভোমরা স্থলবন্দর দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল তার।
আটককৃত ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত স্বর্ণ ও মুদ্রাসহ যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন