বিপ্লবী বার্তা

মূল পাতা

অর্থনীতি

দেশের বাজারে কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৩,২৬৬ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ২ হাজার ২০ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা করা হয়। মাত্র আট দিনের ব্যবধানে আবার দাম কমানো হলো।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন করে, ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজার ও স্থানীয় বাজারের দামের সমন্বয়ের ভিত্তিতেই এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

স্বর্ণের মূল্য মুল্য পতন বাজুস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৩,২৬৬ টাকা

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ২ হাজার ২০ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা করা হয়। মাত্র আট দিনের ব্যবধানে আবার দাম কমানো হলো।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন করে, ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজার ও স্থানীয় বাজারের দামের সমন্বয়ের ভিত্তিতেই এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা