বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

এবার বাড়লো বাস ভাড়া

এবার বাড়লো বাস ভাড়া
এবার বাড়লো বাস ভাড়া। ছবি: বিপ্লবী বার্তা

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এ তথ্য জানান সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে  বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন নির্ধারণ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা বাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার বাস ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রেখে ১০ টাকাই রাখা হয়েছে।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে সরকার সেটি আংশিক অনুমোদন দিয়ে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

জ্বালানী সংকট ভাড়া বৃদ্ধি বাস ভাড়া

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

এবার বাড়লো বাস ভাড়া

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এ তথ্য জানান সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে  বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন নির্ধারণ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা বাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার বাস ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রেখে ১০ টাকাই রাখা হয়েছে।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে সরকার সেটি আংশিক অনুমোদন দিয়ে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা