ইরানের তেলক্ষেত্রে কোনো ধরনের হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে সমপরিমাণ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসমাঈল সাকাব এসফাহানি। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
তিনি বলেন, “শত্রুপক্ষ যদি আবারও কোনো ভুল করে, আমাদের কৌশল হবে চোখের বদলে চোখ। আমাদের তেল স্থাপনায় আঘাত করা হলে, যে দেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো হবে, সেই দেশের তেল স্থাপনাও লক্ষ্যবস্তু করা হবে।”
আলোচনার প্রসঙ্গে তিনি দাবি করেন, তেহরানের প্রতিনিধি দল কূটনৈতিক আলোচনায় ‘শক্ত অবস্থানে’ রয়েছে এবং “শত্রুর কলার চেপে ধরেছে”।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে নাগরিকদের আশ্বস্ত করে ভাইস প্রেসিডেন্ট বলেন, 'সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেলক্ষেত্র, বিদ্যুৎকেন্দ্র এবং সুপেয় পানির স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন