বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

হঠাৎ রাজনীতি ছাড়ছেন ম্যাক্রোঁ, কিন্তু কেন?

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, বর্তমান মেয়াদ শেষ হলে তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না। ২০২৭ সালে দ্বিতীয় মেয়াদ শেষ করে এলিসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনো রাজনৈতিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হওয়ার আগে যেমন তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন না, দায়িত্ব শেষ হওয়ার পরও একই অবস্থানে থাকতে চান ম্যাক্রোঁ।

গ্রিক সাইপ্রাস প্রশাসনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, তার শেষ মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্জিত সাফল্যগুলো ধরে রাখা এবং সেগুলোকে আরও এগিয়ে নেওয়া, পাশাপাশি অসম্পূর্ণ সংস্কারগুলো পুনর্বিবেচনা করা।

ম্যাক্রোঁর মতে, রাষ্ট্র পরিচালনায় এখন প্রধান কাজ হলো আগের অর্জন ও অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রাখা।

তবে তার এই ঘোষণার পর ইউরোপীয় রাজনীতিতে ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফ্রান্স ম্যাক্রোঁ রাজনীতি অবসান

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হঠাৎ রাজনীতি ছাড়ছেন ম্যাক্রোঁ, কিন্তু কেন?

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, বর্তমান মেয়াদ শেষ হলে তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না। ২০২৭ সালে দ্বিতীয় মেয়াদ শেষ করে এলিসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনো রাজনৈতিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হওয়ার আগে যেমন তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন না, দায়িত্ব শেষ হওয়ার পরও একই অবস্থানে থাকতে চান ম্যাক্রোঁ।

গ্রিক সাইপ্রাস প্রশাসনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, তার শেষ মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্জিত সাফল্যগুলো ধরে রাখা এবং সেগুলোকে আরও এগিয়ে নেওয়া, পাশাপাশি অসম্পূর্ণ সংস্কারগুলো পুনর্বিবেচনা করা।

ম্যাক্রোঁর মতে, রাষ্ট্র পরিচালনায় এখন প্রধান কাজ হলো আগের অর্জন ও অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রাখা।

তবে তার এই ঘোষণার পর ইউরোপীয় রাজনীতিতে ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা