বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তাপর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। একই সঙ্গে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণেও কাজ চলছে।

তিনি আরও বলেন, 'ভারত, নেপাল ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম। ফলে এই মূল্য পরিবর্তনের কারণে সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব পড়বে না।' 

বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে প্রায়ই চাপ তৈরি হয়। এ অবস্থা মোকাবিলায় সরকার সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।

তিনি বলেন, 'এ লক্ষ্যে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে।' 

এর আগে মন্ত্রী বাসিয়া খাল পরিদর্শন করেন। আগামী ২ মে খালটির খননকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ্বালানী সংকট আমদানি ভোক্তা অধিকার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তাপর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। একই সঙ্গে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণেও কাজ চলছে।

তিনি আরও বলেন, 'ভারত, নেপাল ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম। ফলে এই মূল্য পরিবর্তনের কারণে সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব পড়বে না।' 

বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে প্রায়ই চাপ তৈরি হয়। এ অবস্থা মোকাবিলায় সরকার সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।

তিনি বলেন, 'এ লক্ষ্যে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে।' 

এর আগে মন্ত্রী বাসিয়া খাল পরিদর্শন করেন। আগামী ২ মে খালটির খননকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা