দেশীয় পণ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে সারাদেশের প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশে 'মেড ইন বাংলাদেশ' স্লোগানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য আমাদের রয়েছে, তার অংশ হিসেবেই কোমলমতি শিক্ষার্থীদের কাছে এই উপহার পৌঁছে দেওয়া হবে। প্রথম মাসে ১ লাখের বেশি শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও ড্রেস বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।"
তিনি আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার দুটি স্কুলে প্রথম শ্রেণি থেকে এটি শুরু হলেও পর্যায়ক্রমে সকল ছাত্রছাত্রীর কাছেই এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, এর মাধ্যমে দেশে সামাজিক সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ধনী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমিয়ে আনতে এবং তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একই ধরনের পোশাক ও ব্যাগ ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এটি প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের একটি ভিশন ছিল, যা এখন বাস্তবায়ন হতে যাচ্ছে।
পরিবেশ সুরক্ষায় পাটের ব্যাগ ব্যবহারের গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন আরও বলেন, 'আমরা পলিথিন ব্যবহারের বিরুদ্ধে এবং পরিবেশ সুরক্ষায় মানুষকে উৎসাহিত করতে চাই। কোমলমতি শিশুদের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে তারা ছোটবেলা থেকেই পাটজাত পণ্য ব্যবহারে অভ্যস্ত হয়। এর মাধ্যমে আমাদের হারানো ঐতিহ্য ও গৌরবও ফিরে আসবে।'
তৃণমূল পর্যায় থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক এলাকার সকল শিশুকেও এই সুবিধার আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন