বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শনিবার (১৮ এপ্রিল) এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এবার এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হবে।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার সংক্রান্ত বিভ্রান্তি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এ ধরনের কোনো নিয়ম বর্তমানে নেই।

শিক্ষামন্ত্রী বলেন, ভুলবশত একটি পুরোনো আইন অনলাইনে আপলোড হওয়ার কারণে এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। শিক্ষার্থীদের নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা এইচএসসি সমমান পরীক্ষা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শনিবার (১৮ এপ্রিল) এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এবার এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হবে।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার সংক্রান্ত বিভ্রান্তি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এ ধরনের কোনো নিয়ম বর্তমানে নেই।

শিক্ষামন্ত্রী বলেন, ভুলবশত একটি পুরোনো আইন অনলাইনে আপলোড হওয়ার কারণে এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। শিক্ষার্থীদের নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা