যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত বাণিজ্যিক ফ্লাইটে দেশ ত্যাগ করার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।


এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তা বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।


দূতাবাস আরও উল্লেখ করেছে, নাগরিকরা সতর্ক থাকুন, অনাবশ্যক স্থানে যাওয়া এড়িয়ে চলুন এবং সর্বশেষ নির্দেশনার সঙ্গে পরিচিত থাকুন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এই পদক্ষেপ জরুরি বলে উল্লেখ করা হয়েছে।