নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার আইআরজিসির
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।


রোববার আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই এই হুমকি দিয়েছে ইরানের এই শক্তিশালী সামরিক বাহিনী।


আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, “যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন, তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে তাড়া করে হত্যা করব।”


এই ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।