ইরানের দাবি: চীন, রাশিয়া ও অন্যান্য দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে
ছবিঃ সংগৃহীত

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দাবি করেছেন, চীন, রাশিয়া ও অন্যান্য দেশ ইতোমধ্যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যোগাযোগ করেছে। তিনি বলেন, ইরানও যুদ্ধবিরতি চাইছে, তবে এর শর্ত হলো যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কোনো আগ্রাসন চালাবে না।


ঘারিবাবাদি বলেন, “আমরা বলেছি আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করতে হবে, তবেই আমরা শান্তি আলোচনায় বসতে রাজি।“


ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলা সংলাপ ২৭ ফেব্রুয়ারি শেষ হয় কোনো সমঝোতা চুক্তি ছাড়া। পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ চালায়, এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে।


যুদ্ধের প্রথম দিনে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অন্তত ৪০ জন শীর্ষ কর্মকর্তা। এ সময় তেহরানসহ বিভিন্ন শহরে আরও অন্তত ১,২০০ জন নিহত হয়েছে বলে ইরানের সরকার দাবি করেছে।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের জ্বালানি কাঠামো ও কয়েকটি তেলের ডিপো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাবে ইরান সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।