আবারও ভূমিকম্পে কাঁপলো ইরান
ছবিঃ সংগৃহীত

মাত্র ৩ দিনের ব্যবধানে ইরানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) ইরানের ৭৪ কিলোমিটার পশ্চিমে বন্দর আব্বাসে এ ভূমিকম্প অনুভূত হয়।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের পশ্চিমে বন্দর আব্বাসে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যেই আবারও এই কম্পন অনুভূত হলো।


তবে এই ভুমিকম্পে সবশেষ কোন ক্ষয় ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।


এর আগে গেল ৩ মার্চ ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল ইরানে। দেশটির গেরাশ অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।