ঢালিউড নায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। তবে এ বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি নন এই অভিনেত্রী। সম্প্রতি এক গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কৌশলী জবাব দেন তিনি।
বুবলী বলেন, “আজকে যেহেতু আমরা একটা গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি, সো আমি চাই যে ন্যাচারাল বাই রাখিতে আমরা থাকি আপাতত। যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব।”
এদিকে শোনা যাচ্ছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন বুবলী। গুঞ্জন রয়েছে, শাকিব খানের পরামর্শেই তিনি সেখানে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন।
দীর্ঘদিন ধরেই শাকিব খান ও বুবলীর সম্পর্কের দূরত্ব নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই তাদের পুনরায় বাবা-মা হওয়ার সম্ভাবনার গুঞ্জন নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়লেও বরাবরের মতোই সরাসরি জবাব এড়িয়ে গেছেন এই নায়িকা।
উল্লেখ্য, গত বছর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে শাকিব-বুবলীকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। বর্তমান পরিস্থিতিতে ভক্তদের মনে প্রশ্ন— বুবলীর সম্ভাব্য সন্তানের বাবা কি শাকিব খানই?
তবে এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি সংশ্লিষ্ট কেউ।

