সুনামগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর অভিনন্দন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-২ সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। পরাজয় মেনে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

নিউজ ডেস্ক

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।

মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে এলাকাবাসী একজন মর্যাদাবান মন্ত্রী পাবেন ইনশাআল্লাহ। তিনি, নির্বাচনে ভোট ডাকাতি, ভোট চুরি বা অবৈধ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা...

অসুস্থ শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর পাশে কুবি এলামনাই ইউকে

কুবি প্রতিনিধি

যুক্তরাজ্যে অধ্যয়নরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের( কুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'এলামনাই এসোসিয়েশন অব ইউকে' ক্যান্সার আক্রান্ত নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তসলিমা হক অনন্যা এবং বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর স্ত্রীর চিকিৎসার জন্য ৬০ হাজার...

ময়মনসিংহ-২ এ জমে উঠছে ত্রিমুখী নির্বাচনী লড়াই

তারাকান্দা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে ত্রিমুখী লড়াইয়ের স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা, নেতাকর্মীদের সক্রিয়তা এবং ভোটারদের মতামত বিশ্লেষণে এবার হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর করার প্রস্তাব বিএনপির— তারেক রহমান

নিউজ ডেস্ক

ঢাকা, শুক্রবার (৬ ফেব্রুয়ারি): বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাব তাদের দল অনেক আগেই জাতির সামনে তুলে ধরেছে। তিনি দাবি...

দলীয় বিজয়ের চেয়ে জনগণের বিজয়ই মুখ্য: জামায়াত আমীর

নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর দলীয় বিজয়ের চেয়ে জনগণের বিজয়ই মুখ্য বলে মন্তব্য করেছেন দলটির আমীর শফিকুর রহমান। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ-আইনের চোখে সবাই সমান থাকবে।’

নবম পে-স্কেল: এমপিও শিক্ষকদের বেতন বাড়ার ইঙ্গিত

নিউজ ডেস্ক

নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কি না—এ প্রশ্নে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ নিয়ে শঙ্কায় রয়েছেন সারাদেশের কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী।

রমজানে ঢাকার ২৫ স্থানে কম দামে বিক্রি হবে ডিম, দুধ ও মাংস

নিউজ ডেস্ক

আসন্ন পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ঢাকা ও সিটি করপোরেশন এলাকার ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে...

র‌্যাব নয়, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

নিউজ ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।