র‌্যাব নয়, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
ছবিঃ সংগৃহীত


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


এর আগে ২০০৪ সালে র‌্যাবের সূচনালগ্নে এই বাহিনীর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট)। নতুন নামকরণ ও পরিবর্তন সম্পর্কে উপদেষ্টা জানান, বাহিনীর কাজের প্রকৃত অর্থ ও মান আগে থেকেই পরিবর্তিত হয়েছে। অনেকের আশা ছিল র‌্যাবের নাম পরিবর্তন হোক, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, ইতিমধ্যেই বাহিনীর পোশাকও পরিবর্তন করা হয়েছে। খুব শিগগিরই তাদের নতুন পোশাকে দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ।