আসছে পবিত্র ঈদুল ফিতর, মুসলিমদের অন্যতম প্রধান উৎসব।
এই দিনে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়। মনের সমস্ত কুপ্রবৃত্তি, হিংসা, অহংকার ও লোভ ত্যাগ করে পবিত্রতা অর্জনের দিন হিসেবে ঈদকে পালন করা হয়। নবী করিম (সা.)-এর সাদামাটা অথচ অর্থবহ সুন্নতগুলো ঈদের আনন্দ বহুগুণ বৃদ্ধি করে।
ঈদের দিনের ১০টি সুন্নত আমল:
১. গোসল করা ও পবিত্রতা অর্জন করা
ঈদের নামাজের আগে গোসল করা ও মিসওয়াক করা সুন্নত। আবদুল্লাহ ইবনু উমর (রা.) ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন।
২. সুন্দর ও উত্তম পোষাক পরিধান করা
নবীজি (সা.) দুই ঈদের দিন সুন্দর ও উত্তম পোশাক পরিধান করতেন।
৩. ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা
ঈদুল ফিতরের দিন সামান্য কিছু খেজুর খাওয়া সুন্নত।
৪. ঈদগাহে যাতায়াতের সময় তাকবির বলা
নবীজি (সা.) ঈদগাহে যাওয়ার সময় তাকবির পাঠ করতেন এবং নামাজ পর্যন্ত তা অব্যাহত থাকতো।
৫. ঈদগাহে আসা-যাওয়ার রাস্তা পরিবর্তন করা
এক রাস্তা দিয়ে গমন ও অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা সুন্নত।
৬. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া
ঈদগাহে যাওয়ার সময় কোনো অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া সুন্নত।
৭. শিশুদের সঙ্গে নিয়ে যাওয়া
নবীজি (সা.) শিশুদের সঙ্গে নিয়ে ঈদগাহে যেতেন, উচ্চস্বরে তাকবির ও তাহলিল পাঠ করতেন।
৮. ঈদের শুভেচ্ছা বিনিময় করা
সাহাবায়ে কেরাম একে অপরকে শুভেচ্ছা জানাতেন। উদাহরণ: ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম’।
৯. ঈদের খুতবা শ্রবণ করা
নামাজ শেষে ঈদের খুতবা মনোযোগ দিয়ে শোনা সুন্নত।
১০. ঈদগাহ থেকে ফিরে নফল আদায় করা
ঈদের নামাজের পরে বাড়ি ফিরে দুই রাকাত নফল আদায় করা সুন্নত।
ঈদের এই সুন্নত ও আয়োজনগুলো পালন করলে আমাদের ঈদ আনন্দ বহুগুণ বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।
লেখক: মো: আলমগীর হোসেন

