মধ্যপ্রাচ্যের কারণে আজও ঢাকা থেকে ২৮ ফ্লাইট বাতিল
ছবিঃ বিপ্লবী বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৬ মার্চ) মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।


বেবিচক জানিয়েছে, আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি এবং ১৬ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।


সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত: ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই): ৮টি, গালফ এয়ার (বাহরাইন): ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার): ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত): ২টি, জাজিরা (কুয়েত): ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ): ২টি।


এ পর্যন্ত সব মিলিয়ে ঢাকা থেকে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮।