বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ছবিঃ বিপ্লবী বার্তা

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় দায়ের করা শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে (৩২) গ্রেফতার করেছে এসআরবি-১৩। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়

গ্রেফতার রুবেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার মো. নান্দু ইসলাম ওরফে রশিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকেল ৩টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুহিয়া থানার ২০১৯ সালের ৮ নভেম্বরের ১ নম্বর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলার রায়ে শিশু অপহরণ ও ধর্ষণের অপরাধে তাকে পৃথকভাবে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়; অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি আদালতের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৩।

ধর্ষণ মামলা শিশু অপহরণ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় দায়ের করা শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে (৩২) গ্রেফতার করেছে এসআরবি-১৩। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়

গ্রেফতার রুবেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার মো. নান্দু ইসলাম ওরফে রশিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকেল ৩টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুহিয়া থানার ২০১৯ সালের ৮ নভেম্বরের ১ নম্বর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলার রায়ে শিশু অপহরণ ও ধর্ষণের অপরাধে তাকে পৃথকভাবে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়; অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি আদালতের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৩।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা