রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ ৫০৭ জনকে গ্রেফতার করা হয়।
বিভাগভিত্তিক গ্রেফতারের হিসাবে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ১০৫ জন, মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৪১ জন, এসআরইউ বিভাগে ৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল এবং ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ এবং ১১৮ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
এ সময় একটি সিএনজি, ১৪টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে; পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন