বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে ১৯ শয্যায় দেড় লাখ মানুষের চিকিৎসা, গ্যারেজে পড়ে ৪৭ লাখ টাকার অ্যাম্বুলেন্স

ছবিঃ বিপ্লবী বার্তা

চিকিৎসক সংকট, শয্যাস্বল্পতা, জরাজীর্ণ ভবন, টয়লেট ও ড্রেনেজ সমস্যাসহ নানা সংকটে ব্যাহত হচ্ছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটির কাগজে-কলমে শয্যাসংখ্যা ৫০টি হলেও বাস্তবে চালু রয়েছে মাত্র ১৯টি। এর মধ্যে ৪৭ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই চারটি চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনায় সেটি এখন গ্যারেজবন্দি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪১ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৬ জন। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৫৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। শয্যাসংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে। সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে চিকিৎসক ও কর্মচারীদের আবাসিক ভবনগুলোর অবস্থাও নাজুক। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টির পানি চুইয়ে কক্ষে ঢুকছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনেও সমস্যা হচ্ছে। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি বাড়ছে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ৪৭ লাখ টাকা মূল্যের অ্যাম্বুলেন্সটি নিয়ে। উদ্বোধনের পরদিনই দুর্বৃত্তরা এর চারটি চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। ফলে রোগীদের জরুরি পরিবহনে গুরুত্বপূর্ণ এই অ্যাম্বুলেন্সটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লেলিন বলেন, হাসপাতালের আবাসিক ভবনগুলোর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে, এমনকি কক্ষের ভেতরেও পানি ঢোকে। দ্রুত এসব সমস্যার সমাধান না হলে এখানকার স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ৫৮টি স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকাজ শুরু হওয়ার কথা রয়েছে, যার মধ্যে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সও রয়েছে। অ্যাম্বুলেন্সের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

দীর্ঘদিনের এসব সংকট নিরসন করে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও শয্যাসংখ্যা বৃদ্ধি এবং জরুরি পরিবহনব্যবস্থা সচল করে স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা

বাগেরহাট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাগেরহাটে ১৯ শয্যায় দেড় লাখ মানুষের চিকিৎসা, গ্যারেজে পড়ে ৪৭ লাখ টাকার অ্যাম্বুলেন্স

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা