নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে শহরের দলীয় প্রধান কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলামসহ পৌর বিএনপি, পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন