বিপ্লবী বার্তা

মূল পাতা

এক্সক্লুসিভ

কেশবপুরে মৎস্য ঘেরের পানিতে মিলল দিনমজুরের মরদেহ

ছবি: বিপ্লবী বার্তা

মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ৬৫ বছর বয়সী আনসার গাজী, মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ

যশোরের কেশবপুরে মৎস্য ঘেরের পানিতে ভেসে থাকা আনসার গাজী (৬৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার মোমিনপুর-দেলঘাটা বিলের টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মৎস্য ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনসার গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মৎস্য ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘেরের মালিক এরশাদ জানান, গত ২ নভেম্বর ডুমুরিয়া বাজার থেকে মাসিক ১১ হাজার টাকা মজুরিতে দিনমজুর হিসেবে আনসার গাজীকে কাজে নিয়ে আসেন তিনি। মঙ্গলবার বিকেলে আনসার ঘেরের ভেতরে কাজ করছিলেন। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে রাতে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। একপর্যায়ে বুধবার সকালে ঘেরের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়।

নিহতের স্ত্রী নুরজাহান বলেন, তাঁর স্বামী দিনমজুরের কাজ করতে সেখানে গিয়েছিলেন। বুধবার সকালে স্বামীর মৃত্যুর খবর পান তিনি।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজবাহ ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে সিআইডির পরিদর্শক মিজানুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কেশবপুরে মৎস্য ঘেরের পানিতে মিলল দিনমজুরের মরদেহ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা