যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘করবো সমবায়, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, উপজেলা বিআরডিবির সভাপতি জাহাঙ্গীর কবীর মিন্টু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল এবং সুরক্ষিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন-উর-রশিদ।
আলোচনা সভা শেষে উপজেলায় সর্বাধিক অডিট ফি ও সিডিএফ (সরকারি রাজস্ব) প্রদানকারী সমবায় সমিতিগুলোকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সঞ্চয় ও ঋণদান সমিতি ক্যাটাগরিতে পথ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, কেন্দ্রীয় সমিতি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এবং কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কর্মকর্তাদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সাংবাদিক ছাদেক হোসেন, রনি হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন