বিপ্লবী বার্তা

মূল পাতা

এক্সক্লুসিভ

মগড়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ, নেপথ্যে কী?

ছবি সংগৃহীত

নিখোঁজ হওয়ার উৎকণ্ঠা আর অবিরাম খোঁজাখুঁজির অবসান ঘটল বিষাদময় মর্মান্তিক এক প্রাপ্তির মধ্য দিয়ে। নেত্রকোনার মদন উপজেলার মগড়া নদী থেকে নিখোঁজের দুই দিন পর শনিবার (৭ নভেম্বর) বিকেলে আব্দুল লতিফ (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

‎শনিবার বিকেল আনুমানিক আড়াইটার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাজার সংলগ্ন দক্ষিণ বালালী গ্রামের বাসিন্দা আলম মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে মগড়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং নদী থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত আব্দুল লতিফ একই গ্রামের মৃত লাবু হাজীর ছেলে। উদ্ধারের পর তার স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি আব্দুল লতিফের বলে শনাক্ত করেন।

‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আব্দুল লতিফ নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার। অবশেষে দুই দিন পর বাড়ির অদূরেই নদীতে মিলল তার প্রাণহীন দেহ।

‎পুরো ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি বেশ রহস্যজনক হওয়ায় মৃত্যুর আসল কারণ উদঘাটনে পুলিশের নিবিড় তদন্ত চলছে।

‎‎ওসি আরও জানান, পুলিশ ইতিমধ্যে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের নিমিত্তে মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই রহস্যজনক মৃত্যুর জট খুলবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মগড়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ, নেপথ্যে কী?

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা