বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

দুর্গাপুরে ১৭ ভারতীয় গরুসহ গ্রেপ্তার ৫

দুর্গাপুরে ১৭ ভারতীয় গরুসহ গ্রেপ্তার ৫
ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোণার দুর্গাপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ১৭টি ষাঁড় ও বাছুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও ভুয়া খাস আদায়ের রশিদ বই জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের উত্তরাইল বাজার ও দয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামের পারভেজ মিয়া (২৫), চারিখাল গ্রামের মো. হানিফ (৩০), কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকার রামপুর গ্রামের জাহিদ হাসান রাসেল (৩০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের আফসার উদ্দিন (৩৪) ও ইয়াসিন মিয়া (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দয়ালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গরুবোঝাই একটি পিকআপ ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপুর বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু দেশে এনে বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, জাহিদ হাসান রাসেলের সহযোগিতায় এসব গরু সংগ্রহ করে নাজিরপুর বাজারের নামে ভুয়া খাস আদায়ের রশিদ ব্যবহার করে বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, জব্দ করা ১৭টি ভারতীয় ষাঁড় ও বাছুরের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা। এ ছাড়া গরু পরিবহনে ব্যবহৃত কুষ্টিয়া-ন ১১-০০২৫ নম্বরের পিকআপটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু সংগ্রহ, অবৈধভাবে সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে জাল রশিদ ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে শনিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে ১৭ ভারতীয় গরুসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা