বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যই রাজনীতি করার সুযোগ পেয়েছিল জামায়াত: এমপি মোক্তার আলী

ছবি: বিপ্লবী বার্তা

যশোরের কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী এমপি। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একদলীয় বাকশাল শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ স্থাপনের মাধ্যমেই জামায়াতে ইসলামী পুনরায় রাজনীতি করার সুযোগ পেয়েছিল।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির প্রশংসা করেন। পাশাপাশি তারেক রহমানের উদ্যোগে পুনরায় শুরু হওয়া এ কার্যক্রমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে সতর্ক থাকার আহ্বান জানান।

এমপি মোক্তার আলী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে নিছক রাজনৈতিক স্লোগান নয়, বরং একটি উন্নত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জাতীয় দর্শন হিসেবে উল্লেখ করেন। পরিশেষে ব্যক্তিস্বার্থ, স্বজনপ্রীতি ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে সরকার, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাইদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সামাদ বিশ্বাস, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সম্রাট হোসেন, কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর আমির জাকির হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান হাফিজ, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান ও শাহাবুদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান তাঁর বক্তব্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি তৎকালীন রক্ষীবাহিনী, একদলীয় শাসনব্যবস্থা ও বাকশাল প্রসঙ্গে আলোচনা করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং বগুড়ার প্রশস্ত সড়কের উদাহরণ তুলে ধরেন। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের গুরুত্ব উল্লেখ করে বলেন, মুক্তিযোদ্ধারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন; তাঁরা রাষ্ট্রের সম্পদ এবং দেশের সব মানুষের গর্ব ও সম্মানের প্রতীক।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চারটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা হলেন—

ক গ্রুপ (প্রথম থেকে তৃতীয় শ্রেণি): প্রথম স্থান: আহনাফ ইসলাম অয়ন, দ্বিতীয় স্থান: আয়াস কুন্ডু এবং তৃতীয় স্থান: ফাতেমা ইসলাম সিনথিয়া।

খ গ্রুপ (চতুর্থ থেকে সপ্তম শ্রেণি): প্রথম স্থান: রোহিত কুন্ডু, দ্বিতীয় স্থান: অভ্রতনু দাশ এবং তৃতীয় স্থান: মোছা. মুনতাহীনা।

গ গ্রুপ (অষ্টম থেকে দশম শ্রেণি): প্রথম স্থান: উপমা সরকার, দ্বিতীয় স্থান: রাজদীপ দত্ত এবং তৃতীয় স্থান: তাহমিদ মুত্তাকী আহনাফ।

ঘ গ্রুপ (বিশেষ): প্রথম স্থান: গোবিন্দ দেব এবং দ্বিতীয় স্থান: তানভীর রহমান।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আয়োজনে: উপজেলা প্রশাসন, কেশবপুর, যশোর।

জামায়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যই রাজনীতি করার সুযোগ পেয়েছিল জামায়াত: এমপি মোক্তার আলী

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা