বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু নিহত বেড়ে ২

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সাজ্জাদ হোসেন (২৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো।

নিহত সাজ্জাদ হোসেন বোদা উপজেলার সাতখামার এলাকার বাসিন্দা।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে ইয়ানুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত বাকি দুজন হলেন জীবন ইসলাম (৩৫) ও সাব্বির হোসেন (১৭)।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু নিহত বেড়ে ২

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সাজ্জাদ হোসেন (২৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো।

নিহত সাজ্জাদ হোসেন বোদা উপজেলার সাতখামার এলাকার বাসিন্দা।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে ইয়ানুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত বাকি দুজন হলেন জীবন ইসলাম (৩৫) ও সাব্বির হোসেন (১৭)।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা