কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে ছুরিকাঘাতে মনসুর আলী নামে পৌরসভার এক কেয়ারটেকার নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে টাউন হল মিলনায়তন চত্বরে এ ঘটনা ঘটে। নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌর এলাকার বাসস্ট্যান্ডসংলগ্ন ছয় আনিপাড়ার বাসিন্দা।
আটক যুবকের নাম শাহনেওয়াজ ওরফে সানি (৩২)। তিনি পৌর এলাকার সরদারপাড়ার বাসিন্দা জুলহাস আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা চলছিল। এ সময় সানি মাদক সেবনের উদ্দেশ্যে টাউন হল চত্বরে গেলে তাঁকে বাধা দেন কেয়ারটেকার মনসুর আলী। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
পরে অনুষ্ঠান শেষ হলে অতিথি ও উপস্থিত লোকজন চলে যান। দুপুরের খাবার নিয়ে স্বামীর কাছে যান মল্লিকা বেগম। এ সময় সানি ছুরি নিয়ে মনসুর আলী ও তাঁর স্ত্রীর ওপর হামলা চালান। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হামলাকারী সানিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ বলেন, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সানি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন