বিপ্লবী বার্তা

মূল পাতা

এক্সক্লুসিভ

কেশবপুরে গ্রামীণ ব্যাংক থেকে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

ছবি: বিপ্লবী বার্তা

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ী গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু ও বিস্ফোরকসদৃশ আলামত উদ্ধার করেছে পুলিশ। গভীর রাতে ব্যাংক ভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা বস্তুটি নিক্ষেপ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. বাদশা বিকট শব্দ শুনতে পান। তাঁর দাবি, একটি মোটরসাইকেলে করে আসা ব্যক্তি বা ব্যক্তিরা ব্যাংক ভবনের দিকে কিছু একটা নিক্ষেপ করে দ্রুত চলে যায়। এর পরপরই চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। প্রথমে সেটিকে ককটেল বলে ধারণা করা হলেও পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এ সময় ব্যাংক ভবনের উত্তর ও দক্ষিণ পাশ থেকে পেট্রোলভর্তি বোতলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

খবর পেয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এবং চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসাইনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে শুক্রবার জুমার নামাজ শেষে সাগরদাঁড়ী বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন ওসি হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিন। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।’

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ব্যাংক ও আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

পেট্রোল বোমা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কেশবপুরে গ্রামীণ ব্যাংক থেকে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা