বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরি করতে যাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ছাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ ফ্লাইটের উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

জানা গেছে, এই ১১২ কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ সব ধরনের খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, পর্যায়ক্রমে বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানো হবে। তাদের মধ্যে এক হাজার শ্রমিক থাকবেন বিগত সময়ে গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিরা।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে।’

এ ছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং অবৈধ হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

মালয়েশিয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরি করতে যাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ছাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ ফ্লাইটের উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

জানা গেছে, এই ১১২ কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ সব ধরনের খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, পর্যায়ক্রমে বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানো হবে। তাদের মধ্যে এক হাজার শ্রমিক থাকবেন বিগত সময়ে গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিরা।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে।’

এ ছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং অবৈধ হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা