বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে অভিযান চালিয়ে ১১টি পরিযায়ী পাখি উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে ছয়টি ক্যারেট ও চটের বস্তা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে পাখি শিকারি ও বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাজারের আশপাশে তল্লাশি চালিয়ে ছয়টি ক্যারেট ও চটের বস্তার ভেতর থেকে ১০টি কালকুচ পাখি ও একটি কালিম পাখি উদ্ধার করেন অভিযানকারী দলের সদস্যরা।
উদ্ধার করা পাখিগুলো পরে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ জামানের নেতৃত্বে পাখিগুলো নিরাপদ পরিবেশে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ রতনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাগেরহাট সামাজিক বন বিভাগ, পূর্ব সুন্দরবন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা অংশ নেন।
বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ রতন বলেন, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় পরিযায়ী পাখি শিকার ও বিক্রির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শীতের শুরুতে ফলতিতা বাজারে পাখি শিকার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছিল। পরিযায়ী ও বুনো পাখি শিকার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন