কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নকে ঢুষমারা থানা থেকে বিচ্ছিন্ন করে রাজিবপুর থানার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. মোজাফিজুর রহমান।
এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
সংসদ সদস্যের পাঠানো পত্রে উল্লেখ করা হয়, বর্তমানে চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন প্রশাসনিকভাবে ঢুষমারা থানার আওতাধীন। অন্যদিকে একই উপজেলার কোদালকাটি ইউনিয়ন রাজিবপুর থানার আওতাধীন। কিন্তু ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার বাস্তবতায় এই প্রশাসনিক বিন্যাস সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পত্রে বলা হয়, মোহনগঞ্জ ইউনিয়ন ভৌগোলিক ও অবস্থানগতভাবে রাজিবপুর থানার অত্যন্ত নিকটে এবং যোগাযোগের দিক থেকেও রাজিবপুর থানার সঙ্গে সহজতর। অপরদিকে ঢুষমারা থানা দূরবর্তী হওয়ায় এবং নদীবেষ্টিত অবস্থানের কারণে মোহনগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের আইনশৃঙ্খলাজনিত প্রয়োজনে ঢুষমারা থানায় যাতায়াত অত্যন্ত ব্যয়বহুল, সময়সাপেক্ষ ও বিপজ্জনক।
এতে আরও উল্লেখ করা হয়, কোদালকাটি ইউনিয়ন ঢুষমারা থানার কাছে অবস্থিত হলেও বর্তমানে রাজিবপুর থানার অধীনে রয়েছে। এ ধরনের প্রশাসনিক বিন্যাসের কারণে মোহনগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষ জরুরি পুলিশি সহায়তা, মামলা-মোকদ্দমা ও সাধারণ ডায়েরি (জিডি) করার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সংসদ সদস্যের মতে, ভৌগোলিক দূরত্বের কারণে অপরাধ দমনে পুলিশের কার্যকর উপস্থিতি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে এবং প্রশাসনিক সুবিধার্থে মোহনগঞ্জ ইউনিয়নকে ঢুষমারা থানা থেকে কর্তন করে রাজিবপুর থানার অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
পত্রের শেষাংশে মোহনগঞ্জ ইউনিয়নের সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশি সেবা সহজীকরণ ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে ইউনিয়নটিকে জরুরি ভিত্তিতে ঢুষমারা থানা থেকে বিচ্ছিন্ন করে রাজিবপুর থানার অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় হস্তক্ষেপ ও জরুরি নির্দেশনা কামনা করেন সংসদ সদস্য মো. মোজাফিজুর রহমান।
এদিকে মোহনগঞ্জ ইউনিয়নকে রাজিবপুর থানার অন্তর্ভুক্ত করার দাবি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের পুলিশি সেবা গ্রহণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন