বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ: সাভার ও আশুলিয়ায় ২২ কারখানা বন্ধ, ২৩টিতে সাধারণ ছুটি

ছবি: বিপ্লবী বার্তা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার ২২টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া আরও ২৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং তিনটি কারখানায় কর্মবিরতি চলছে। তবে শিল্পাঞ্চলের বাকি কারখানাগুলোতে শ্রমিকদের নির্বিঘ্নে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস (টিয়ার গ্যাস) নিক্ষেপ করে।

সোমবার (২৩ নভেম্বর) আশুলিয়ার শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া ২২টি কারখানা বন্ধ ও ২৩টিতে সাধারণ ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দেন এবং কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। এর জেরে ২২টি কারখানা বন্ধ এবং ২৩টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে সুসুকা নিট লিমিটেড, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মন্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডটকম, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ এবং নেক্সট কালেকশন লিমিটেড।

সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো—সাদাতীয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বানদো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট, উঁচু ফ্যাশন এবং দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস।

অন্যদিকে কর্মবিরতি বা উৎপাদনকাজ বন্ধ রাখা কারখানাগুলো হলো ম্যাংগো টেক্স, নাঈম নিটওয়্যার লিমিটেড (সাদ গ্রুপ) এবং সাদ ফ্যাশন লিমিটেড। মজুরি বৃদ্ধির দাবিতে এসব কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ: সাভার ও আশুলিয়ায় ২২ কারখানা বন্ধ, ২৩টিতে সাধারণ ছুটি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা