বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ছাত্রলীগ নেতা আটক

রায়পুরে গ্রামীণ ব্যাংকের ফটকে অগ্নিসংযোগ

ছবিঃ বিপ্লবী বার্তা

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে গেছেন। ইমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেরোয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মন্ডলতলী বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক ইমন হোসেন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কয়েকজন যুবক গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের গেটে পেট্রোল ঢেলে আগুন লাগাচ্ছেন। এ সময় আরেক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করেন। আগুন দেওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে ইমন হোসেনকে আটক করেন।

আগুনের ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আটক যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ছাত্রলীগ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রায়পুরে গ্রামীণ ব্যাংকের ফটকে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা