গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রাণী কল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে GSTU Animal Welfare Team (AWT)-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের মো. জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গত কমিটির মনোনয়ন ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ২৬ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহসভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান চৌধুরী সোবর্ণা, এডব্লিউটি রেসকিউ উইংয়ের প্রধান মো. বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ মো. বুরহানুর রহমান এবং সহকারী কোষাধ্যক্ষ মো. শাওন পারভেজ। রেসকিউ উইংয়ের সহকারী হিসেবে রয়েছেন রমজান আলী ও জয় চাকমা।
এছাড়া বন্যপ্রাণীবিষয়ক সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন আয়ুবী, গৃহপালিত ও পোষা প্রাণীবিষয়ক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসাইন নোমান, জেনেটিক রিসোর্সবিষয়ক সাংগঠনিক সম্পাদক উম্মে রাইহান দিঘী মনি, দপ্তর সম্পাদক সায়াদা মহিমা মাহজাহিন, জনসংযোগ সম্পাদক সামিউল ইসলাম, মানবসম্পদ সম্পাদক জারিন তাহসিম অর্পি এবং আইটি সম্পাদক শাহাদাত হোসাইন সজল দায়িত্ব পেয়েছেন।
আইনবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুকাররম হোসেন ও মো. আতিকুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আক্তারুল ইসলাম, মো. রাকিবুল হাসান, মো. মুহিত মুস্তাকিম, নাহিদ হাসান, রিফাত খন্দকার, জয়িতা দাস, রুবাইয়া আশরাফ নিসা ও শফিকুল ইসলাম আকাশ।
নবগঠিত কমিটির সভাপতি মো. সুমন আলী বলেন, ‘এই দায়িত্ব আমাদের কাছে শুধু একটি পদ নয়, বরং একটি আমানত। ক্যাম্পাসে কোনো প্রাণী যেন ক্ষুধার্ত না থাকে এবং অসুস্থ প্রাণী যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সে লক্ষ্যেই কাজ করব। নিয়মিত খাবার ও পানির ব্যবস্থা, জরুরি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম, টিকাদান এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘প্রাণীর প্রতি দয়া মানবতার পরিচয়। আমরা শুধু একটি সংগঠন হিসেবে নয়, ক্যাম্পাসের অবলা প্রাণীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চাই।’
নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ে প্রাণী কল্যাণমূলক কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের পাশাপাশি প্রাণীদের সার্বিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন